গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত বিড়াল 

    মধ্যপ্রদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত বিড়াল 

    0
    141
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    এ বার বিড়ালের শরীরেও মিলেছে বার্ড ফ্লু-র ভাইরাস। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় বেশ কিছু বিড়ালের শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস-এইচ৫এন১-এর সন্ধান মিলেছে।
    কেন্দ্রীয় সরকারের পশুপালন দফতর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজিজেস-এর বিজ্ঞানীরা গত জানুয়ারি মাসে ছিন্দওয়াড়া জেলায় বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ পান। মধ্যপ্রদেশের এই জেলাটি মহারাষ্ট্রের নাগপুর লাগোয়া। গত বছরের ডিসেম্বরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুই জেলার ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। ভাইরাসে আক্রান্ত বিড়ালগুলির মধ্যে মূলত জ্বর, ক্ষিদে কমে যাওয়া, ক্লান্তির উপসর্গ দেখা গিয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে নাগপুরের গোরেওয়াড়া প্রাণী উদ্ধারকেন্দ্রেও তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়।
    ২০ ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়। ২৩ ডিসেম্বর মৃত্যু হয় আরও দু’টি বাঘের।