গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National চলন্ত অটোয় যৌন হেনস্থা! ৭৫-এর বৃদ্ধকে খুন নাবালিকার

    চলন্ত অটোয় যৌন হেনস্থা! ৭৫-এর বৃদ্ধকে খুন নাবালিকার

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অটোয় যৌন হেনস্থার অভিযোগে ৭৫ বছরের এক বৃদ্ধকে খুন করল মুম্বাইয়ে  ১৬ বছরের এক নাবালিকা। তাকে সাহায্য করার অভিযোগ গ্রেফতার করা হয়েছে  ১৭ বছরের নাবালকও। ধৃত কিশোরী জেরায়  জানিয়েছে , অটোয়  তাকে যৌন হেনস্থা করেছিলেন বৃদ্ধ। দোকানের কাজ করিয়ে টাকাও দেননি। সেই কারণে বন্ধুকে ডেকে নিয়ে  গিয়ে  খুন করেছে বৃদ্ধকে।

    অভিযুক্ত কিশোরী জেরার দাবি করেছে, গত ১৫ মার্চ কাজ দেওয়ার নামে তাকে এক জাযগায়  নিয়ে  যান বৃদ্ধ। অটোয় করে যাওয়ার সমযই যৌন নির্যাতন  করেন বৃদ্ধ বলে অভিযোগ। কিশোরীর আরও দাবি, অটো থেকে নেমে একটি নির্জন স্থানে বচসা হয় তার এবং ওই মৃত বৃদ্ধের।

    সেসময় সেখানে উপস্থিত ছিল তার পরিচিত ওই কিশোরও। বচসা চলাকালীনই বৃদ্ধের মাথা পাথর দিয়ে থেঁতলে দেয় কিশোরী। এই ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।