গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মমতার অক্সফোর্ড বক্তৃতা নিয়ে খোঁচা শুভেন্দুর

    মমতার অক্সফোর্ড বক্তৃতা নিয়ে খোঁচা শুভেন্দুর

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-এ বক্তৃতা সর্বৈব মিথ্যা। এক্স পোস্টে ছবি দিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    যেখানে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ উন্নয়ন নারী ও শিশুর ক্ষমতায়ন বিষয়ে বক্তৃতা দেবেন কেলগ কলেজে। কেলগ কলেজ অন্যান্য আরও ৩৫টি কলেজের মতনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত। সের্টি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়। কেলগ কলেজের সভাপতি জোনাথন মিচি ২০২৩ সালে কলকাতায় বিজিবিএস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্প্রতি নবান্ন সূত্রে জানান হয় যে, মুখ্যমন্ত্রী আগামী ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনে যাবেন।
    কেন্দ্র সরকার এই সফরের অনুমতি দিয়েছে। তিনি অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। যদিও এখনও পর্যন্ত দুবাইয়ে তাঁর কর্মসূচি প্রকাশ করা হয়নি নবান্নের তরফে।