গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ঢাকাই জামদানিতে সোনম কাপুর

    ঢাকাই জামদানিতে সোনম কাপুর

    0
    125
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অভিনেত্রী সোনম কাপুর,কিছুদিন আগেই আবারও মা হওয়ার খবরে আলোচনায় এসেছেন। সুখবরে অভিনেত্রী নিজে সিলমোহর না দিলেও তার ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

    এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রে সোনম কাপুর। প্রায়ই সোশ্যালে নিজের অবস্থান কিংবা ভালোলাগা ফ্যানদের সঙ্গে শেয়ার করেন।তবে এবার তিনি হাজির হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়িতে।কয়েকটি ছবি পোস্ট করে সোনম কাপুর ক্যাপশনে লিখেছেন, বাংলার পুরনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন। সেই পোস্টে বাংলাদেশ থেকে অনেকেই মন্তব্য করেছেন।সোনমের এই লুক শুধু ফ্যাশন-সচেতনতার পরিচয় দেয়নি, বরং বাংলার সংস্কৃতি ও শিল্পের গর্বও তুলে ধরেছে বলে মত নেটিজেনদের। একজন লিখেছেন, এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।এদিকে খুব শিগগিরই অভিনেত্রী তার মা হওয়ার খবর সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানা গেছে।

    প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম।২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।এদিকে সোনমকে শেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ব্লাইন্ড ছবিতে।এরপর আর তাকে ছবিতে পাওয়া যায়নি। এছাড়া তার হাতে রয়েছে নতুন ছবি ,ব্যাটল ফর বিট্টোরা-এর কাজ।