
দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন।
তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মর্মস্পর্শী পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবর নিশ্চিত করা হয়েছে।কোরিয়ান বিনোদন শিল্পী এবং ফ্যান ফলোয়াররা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।অনেকেই তার অসুস্থতার কথা আগে জানতেন না বলে বিস্ময় প্রকাশ করেছেন।তরুণ অভিনেত্রীর অকালপ্রয়াণে কোরিয়ান বিনোদন জগত শোকাহত।কাং সিও’র মৃত্যুর খবর জানিয়ে তার বোন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো।যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে, আরো খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।
উল্লেখ্য,কাং সিও-হা দ্য ফ্লাওয়ার ইন প্রিজন এবং হার্ট সার্জনস-এর মতো জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। তার শেষ সিনেমা ম্যাঙ্গনেইন শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে, যা এখন তার মরণোত্তর কাজ হিসেবে পরিচিত হবে।









