
রাঁচির ইসলামনগরে আইসিস জঙ্গিদের জন্য বোমা বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক এসএসসি পড়ুয়াকে। জানা গিয়েছে, হোটেল-র ১৫ নম্বর ঘরে থাকতেন আজহার দানিশ, যিনি সরকারি চাকরির জন্য এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু বাস্তবে তিনি আইএসআইএস জঙ্গিগোষ্ঠীকে মদত দিতে বোমা তৈরি করছিলেন। গত সপ্তাহে দিল্লি পুলিশ আরেক জঙ্গি আফতাব কুরেশিকে গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করেই দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ডের সন্ত্রাস দমন শাখা যৌথভাবে অভিযান চালিয়ে আজহার দানিশ ও আরও ১২ জনকে গ্রেফতার করে।
সূত্র আরও জানিয়েছে, আজহারের ঘর থেকে গান পাউডার, বোমা, প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রেট এবং দেশি তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখানেই বোমা তৈরি হত এবং পরে সেগুলি সুবর্ণরেখা নদীতে পরীক্ষা করে দেখা হত।






