গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ দীপিকা

    কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ দীপিকা

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    দীপিকা পাডুকোনের সময়টা এবার খুব একটা অনুকূলে যাচ্ছে না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পর এবার নাগ অশ্বিনের ছবি থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা।দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কাল্কি ২৮৯৮ ছবির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল।

    দীপিকার ফ্যান ফলোয়াররাও মুখিয়ে ছিল তাকে এই ছবিটির পরবর্তী কিস্তিতে দেখার জন্য।কিন্তু এক আনুষ্ঠানিক ঘোষণায় ছবির টিম জানিয়েছে,ছবিটির সিক্যুয়ালে দীপিকা থাকছে না।প্রযোজনা প্রতিষ্ঠান এক ফেসবুক পোস্টে লিখেছে, দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হচ্ছে যে কাল্কি ২৮৯৮ ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন।তাঁরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে তাঁদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ছবির সিক্যুয়ালে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও তাঁদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।স্বভাবতই এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার ফ্যান ফলোয়ারদের। শুধু তাই নয়, এই পোস্টে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দীপিকার সময় দিতে না পারাই হয়তো ছবির সিক্যুয়ালে তার অভিনয় করার পথে অন্তরায় হয়ে দাঁড়াল।উল্লেখ্য,গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। নিজের হাতে কেক বানিয়েছেন সেই বিশেষ দিনে দীপিকা। জীবনের এই সময়টা যথাসম্ভব উপভোগ করার চেষ্টা করছেন রণবীর ঘরনি।

    এর আগে সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাডুকোন।যদিও সেই ইস্যু নিয়ে যখন সরগরম বিনোদুনিয়া তখনই অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার খবর দিয়েছিলেন নায়িকা।