গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National রোহিঙ্গা ইস্যুতে কড়া সুপ্রিম কোর্ট

    রোহিঙ্গা ইস্যুতে কড়া সুপ্রিম কোর্ট

    0
    50
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনুপ্রবেশকারীদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় কড়া সুরে এমনই প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত।

    সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাঁদের অধিকার নিয়ে কোনও আলোচনা করা যাবে না।একইসঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, ভারত সরকার কি কখনও রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? উল্লেখ্য জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। আবেদনকারী পক্ষের দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত। আবেদনে অভিযোগ জানানো হয়, মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল। তারপর থেকে আর তাঁদের কোনও খোঁজ নেই। সেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।

    শুনানির শুরুতেই এই বিষয়ে বিচারপতি প্রশ্ন করেন,ভারত সরকারের কি এমন কোনও নির্দেশ রয়েছে যেখানে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? যদি কেউ এখানে অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাঁদের এখানে রাখার জন্য কি কোনও বাধ্যবাধকতা রয়েছে? এই প্রেক্ষিতে আবেদনকারী পক্ষের আইনজীবী বলেছেন, রোহিঙ্গাদের জন্য শরণার্থী মর্যাদা চাইছেন না তাঁরা। শুধুমাত্র আইন অনুযায়ী নির্বাসন প্রক্রিয়া হোক এটাই চান