গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International জাপানে তীব্র ভূমিকম্প, পরপর আফটার শক

    জাপানে তীব্র ভূমিকম্প, পরপর আফটার শক

    0
    59
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    তীব্রতার ভূমিকম্প ঘটেছে ভূকম্পপ্রবণ জাপানে। জাপানের আবহাওয়া অফিস সূত্রেই খবর, মঙ্গলবার জাপানের পশ্চিমে চুগোকু অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
    এরপর বেশ কয়েকটি বড় ধরনের আফটারশকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। জাপানের সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচারে। তবে জাপানে ভূমিকম্প হলেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি থাকে।
    তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারে  সুনামির কোনও আশঙ্কা নেই। তবে যেখানে ভূমিকম্পটি হয়েছে, সেখান থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরেই জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেকের মনেই প্রশ্ন থাকে ভূমিকম্পের পিছনে কি তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও কার্যকলাপই দায়ী ? তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।