গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs নিম্নচাপের জেরে গঙ্গাসাগরে মাইকিং প্রশাসনের

    নিম্নচাপের জেরে গঙ্গাসাগরে মাইকিং প্রশাসনের

    0
    208
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা প্রচার চালাচ্ছে প্রশাসন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
    কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে পড়েছে। কপিলমুনি আশ্রম লাগোয়া সমুদ্রতটে সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্রে নামতে নিষেধ করছেন। এর পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে। পুণ্যার্থীদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
    পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। ফ্লাড সেন্টারগুলিতে পানীয় জল, শুকনো খাবার মজুত রাখা রয়েছে।