
চূড়াচাঁদপুরের পর এবার মণিপুরের ইম্ফলে মেইতেই জনজাতির মানুষদের সঙ্গে আলাপচারিতা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার সময় নিজেদের কষ্টের কথা তুলে ধরতেই কান্নায় ভেঙে পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সেখানকার সাধারণ বাসিন্দারা। ওই ভিডিওতে দেখা গিয়েছে একজন স্কুলছাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, আর এর পরক্ষণেই জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর সহ নিজেদের অবস্থান তুলে ধরতে গিয়েই চোখ জলে ভিজে উঠেছে ওই ছাত্রীর।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ইম্ফলের বাসিন্দারা নিজেদের অভাব, অভিযোগের কথা তুলে ধরেছেন তাঁরা। পাশাপাশি স্থানীয়দের বাসিন্দাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামীদিনে তাঁদের সমস্ত রকমের সুযোগ সুবিধা সহ সব ব্যবস্থা করেন রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার।








