গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly বাসে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কন্ডাক্টর 

    বাসে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কন্ডাক্টর 

    0
    226
    বাসের মধ্যে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হুগলির হরিপাল বাসস্ট্যান্ড এলাকায়।
    জানা গেছে, হরিপাল-চুঁচুড়া ১৮ নম্বর রুটের বাসে হারিট থেকে হরিপাল যায় ওই  ছাত্রী। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই কন্ডাক্টর তাকে অশালীন ইঙ্গিত করত। ভয়ে সে কাউকে কিছু জানাতে পারেনি। সোমবার ফের একই ঘটনা ঘটায় হরিপাল বাস স্ট্যান্ডে নেমে কান্নাকাটি জুড়ে দেয় সে। তারপরেই বিষয়টি কানে যায় স্থানীয় মানুষজনের।
    উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে ওই বাস কন্ডাক্টরকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব