গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda বেহাল রাস্তা, খাটিয়ায় রোগী বইলেন পরিজন

    বেহাল রাস্তা, খাটিয়ায় রোগী বইলেন পরিজন

    0
    170
    বেহাল রাস্তার কারণে ফের খাটিয়ায় রোগীকে নিয়ে যেতে হয়েছে চিকিৎসা করাতে। এমনই ছবি ধরা পড়েছে মালদার হবিবপুরের মেস্তোরপাড়া গ্রামে।
    খাটিয়ায় করে রোগীকে নিয়ে যাওয়ার ভিডিয়ো সত্যতা যাচাই করেনি এস নিউজ যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। জানা গিয়েছে, পেটে প্রচণ্ড ব্যথায় কাতর মেস্তোরপাড়ার বছর ষাটের কানু হেমব্রমকে সেই রাস্তা দিয়েই খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় লইবাড়িতে। কানুর ছেলে অর্জুন বলেছেন, কাছে কোনও হাসপাতাল নেই। ব্লক হাসপাতাল ১০ কিলোমিটার দূরে বুলবুলচণ্ডীতে। পঞ্চায়েত প্রধানকে একাধিক বার জানিয়েও রাস্তা পাকা হয়নি।
    ঘটনাটি নাটক বলে কটাক্ষ করেছেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তবে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব