
আর জি কর কাণ্ডে উত্তাল দেশ,সাধারণ থেকে সেলেবরা প্রতিবাদে রাস্তায় মিছিলে নেমেছেন। সোশাল মিডিয়াতেও গর্জে উঠেছেন বহু বলিউড অভিনেতা।
এবার বেশ কড়া সুরেই সরব হয়েছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম। এক সাক্ষাৎকারে জন আব্রাহাম রীতিমতো কড়া ভাষায় শাসন করেছেন এদেশের পুরুষদের। জন বলেছেন, প্রতিবাদী হওয়ার আগে, পুরুষদের আচারআচরণ নিয়ে ভাবতে বলবেন। পুরুষদের নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। খুব সচেতন হওয়া উচিত। শুধরে নেওয়া উচিত। নাহলে তিনি টুকরো টুকরো করে দেবেন।জন আব্রাহাম বলেছেন,বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভাল শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভাল ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক।তবে শুধু পুরুষদের আচরণ নিয়ে নয়। এই সাক্ষাৎকারে দেশপ্রেম নিয়েও নিজের বক্তব্য পেশ করেছেন অভিনেতা। জন আব্রাহাম বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন। তার মানে এই নয় যে এই ভালোবাসা অন্ধ।দেশের কোনও ব্যবস্থা যদি তাঁর মনে হয় সমালোচনা করা উচিত। সেটাও করেন। তাঁর মতে ভালোবাসা ভালো, কিন্তু উগ্র ভালোবাসা ভালো নয়। সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই মানুষরা –পুরুষরা দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন। উল্লেখ্য,গত বছর শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান-এ ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল জনকে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে জন আব্রাহামের নতুন ছবি,বেদা। বক্স অফিসে তেমন সফল হয় নি সেই ছবি। তবে হ্য়ান্ডসাম তারকা হওয়ায় বেশ জনপ্রিয় জন আব্রাহাম।









