
যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে দমকলমন্ত্রী সুজিত বসু-র টিকিট বিলির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যদিও বির্তকের মুখে দমকলমন্ত্রী সুজিত বসু-র সাফাই যুবভারতীতে যে কোনও ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পান। মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট তিনি পান। যদিও, কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে বিলিয়ে দেন। সবাই জানে, তাঁর কাছে থাকলে টিকিট পাওয়া যায়। চেনা হোক বা অচেনা, সবাইকেই টিকিট দিয়ে দেন, এতে অসুবিধের কি আছে?
তিনি তো কাউকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছেন না?, ভাইরাল টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি দমকলমন্ত্রী সুজিত বসু-র।








