
৭ তারিখ থেকে শুরু হওয়া এসএসসি-র নতুন পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ৫০ হাজার টাকায় তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে। প্রমাণ স্বরূপ তাঁর কাছে বসিরহাটের অডিও ক্লিপ রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
আক্রমণ করে বলেছেন ওএমআরে হাত দিতে পারবে না তাই প্রশ্ন বিক্রি করে টাকা তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো। শুভেন্দু অধিকারীর আরও দাবি আগে সুজয় কৃষ্ণ ভদ্র, জীবনকৃষ্ণরা ছিল এবার আরও কিছু নতুন এজেন্ট নিয়োগ করা হবে। এদিকে অবিলম্বে বিশেষ বিল এনে চাকরি ফেরানোর দাবিতে বিধানসভা অভিযান করেছেন যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসরা। যদিও পুলিশ বিধানসভা গেটে আটকে দেয় তাদের। সেখানে দাঁড়িয়ে সুমন বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন এটা জেদের সময় নয়, শিক্ষাব্যবস্থাকে বাঁচান। ৭ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত করে বিশেষ বিল এনে যোগ্যদের চাকরি ফেরান।
আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে মূলত অযোগ্যদের গ্রুপ সি পদে চাকরির চেষ্টা করা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা সুমন বিশ্বাস বলেছেন সব যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ। এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, যোগ্যতার তালিকা প্রকাশিত হলে পরীক্ষার প্রয়োজনীয়তাই নেই।









