গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুরা, পথে সনাতনীরা, হুঁশিয়ারি শুভেন্দুর

    বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুরা, পথে সনাতনীরা, হুঁশিয়ারি শুভেন্দুর

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতার রাজপথে সনাতনীরা যে তাকত দেখিয়েছেন, তাতে তৃণমূলের পুলিশ ভয় পেয়েছে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    ১০ তারিখ মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে অবরোধ হবে। ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতাপাঠ, ১৬ তারিখ কলকাতায় মহা সমাবেশের ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেছেন আগামী দিনে এই প্রতিবাদ আরও জোরালো হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শুক্রবার পথে নামে সনাতনী সমাজ। শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত মিছিলে বিভিন্ন মঠ ও মিশনের সাধু সন্তদের সঙ্গে হেঁটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    ৬ ডিসেম্বর শৌর্য দিবসে চিন্নয়কৃষ্ণের মুক্তির দাবি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে নামার আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিছিল থেকে মহমুদ ইউনিসের বিরুদ্ধে স্লোগান ওঠে।