
রাজ্যকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে ভবানীপুরে মিছিলের পর এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার আতঙ্ক ফিরবে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি মুর্শিদাবাদে অন্তত ১০ হাজার মানুষ ঘরছাড়া।
তিনি আরও বলেছেন সাংবিধানিক সংস্থাগুলোকে শুধু দেখে আসলে, ছবি তুলতেই হবে না। অ্যাকশন নিতে হবে। আত্মরক্ষার অধিকার সবার আছে। আত্মরক্ষার স্বার্থে সীমান্ত এলাকায় গ্রামবাসীদের হাতে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে এলগিন রোডে নেতাজি ভবন থেকে ভবানীপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে মুর্শিদাবাদ কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে মমতা ভাগাও স্লোগান তুলেছেন। তিনি বলেছেন হিসেব কষেই মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা ছড়ানো হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি, সেসব জায়গায় হামলা হয়েছে।
পাশাপাশি তিনি বলেছেন এনআইএ তদন্ত হলে সব সত্য বেরিয়ে আসবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন ১২ শতাংশ সুদে আসলে সব আদায় হবে। দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।









