গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia জয়োল্লাসে শব তামান্না, দেহ পৌঁছতেই কান্নায় ভাঙল গ্রাম

    জয়োল্লাসে শব তামান্না, দেহ পৌঁছতেই কান্নায় ভাঙল গ্রাম

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ময়নাতদন্তের পর ভ্যানে প্লাস্টিক মোড়া ছোট্ট তামান্নার দেহ পৌঁছতেই কান্নার রোল উঠেছে কালীগঞ্জের মোলান্ডি গ্রামে।  
    এরপরে শববাহী শকটে দেহ নিয়ে  গ্রামে মিছিল করে বাম-কংগ্রেস কর্মীরা। চোখের জলে বিদায়  দেওয়া  হয়েছে  ছোট্ট তামান্নাকে। মঙ্গলবার বিকেলে তামান্নার দেহ পৌঁছতে বুকফাটা কান্নায়  ভেঙে পড়েছেন তামান্নার মা-বাবা। কাঁদতে কাঁদতে বলেছেন মেয়েই একমাত্র সম্বল ছিল, তাও কেড়ে নিল।
    শেষকৃত্যে পুরো গ্রাম ভেঙে পড়েছে রাস্তায়। ছোট্ট মেয়েটি  সোমবার সকালেও বাড়ির সামনে খেলা করছিল। আর দুপুরে তাঁরই এমন পরিণতি কেউ মেনে নিতে পারছে না। প্রত্যেকেই চাইছে তামান্নার খুনিদের সর্বোচ্চ শাস্তি। এদিকে তামান্নার মৃত্যুর প্রতিবাদে কলকাতা সহ জেলায় পথে বিক্ষোভ দেখিয়েছে  বাম-কংগ্রেস।