
ধর্নার ১১ তম দিনে ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চে এনে পড়ালেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। পাঠ দিলেন একতাই মূল মন্ত্র। ক্লাস রুম ছেড়ে ছোট ছোট কচিকাঁচারাও খোলা আকাশের নিচে শিক্ষক শিক্ষিকাদের গল্প বলা শুনল মন দিয়ে।
তারাও চাইছে শিক্ষক শিক্ষিকারা ক্লাসে ফিরুন। আবার ক্লাস নিন। মারের ক্ষত নিয়েই মাটি কামড়ে বিকাশভবনের সামনে টানা অবস্থানে রয়েছেন চাকরিহার্য শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের মঞ্চে এসে কথা বলতে হবে। যতদিন না এমনটা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এর আগে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার ধিক্কার দিবস পালন করেন চাকরিহারাবা। সেই মঞ্চে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।







