গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কুয়াশায় ব্যাহত ভেসেল  

    তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কুয়াশায় ব্যাহত ভেসেল  

    0
    145
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমি ঝঞ্ঝার জেরে পারদ চড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে, বুধবার থেকেই ঠাণ্ডা বাড়বে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তেমনটাই জানানো হয়েছে।
    মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। ফের ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৮ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার তাপমাত্রা।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। পার্বত্য পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে  দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা থাকবে। সপ্তাহশুরু থেকেই কলকাতা সহ ১০ জেলাতেই  ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কুয়াশা ঘিরে রাখবে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে।
    একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গেও। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। এদিকে, ঘন কুয়াশায় ডায়মন্ড হারবার কুমরাহাটি ভেসেল পরিষেবা বন্ধ সমস্যায় যাত্রীরা।