
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে।হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে রোগীর পরিবার।
জানা গিয়েছে, বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদারকে গত চার তারিখে বুকে ব্যাথা নিয়ে ভর্তি করানো হয়েছিল বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং রোগীকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে। পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনও স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেসেন্টকে ছেড়ে দেয়।
রোগীর বাড়ির লোক পাঁচ তারিখেই বাড়ি নিয়ে যায় এবং ৬ তারিখে সন্ধ্যেবেলায় ফের রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই রোগী মারা যায়। পরিবারের বক্তব্য ওটি হবার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে।









