গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National সিদ্ধিদাতা গণেশ-র আরাধনায় মেতেছে গোটা দেশ

    সিদ্ধিদাতা গণেশ-র আরাধনায় মেতেছে গোটা দেশ

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শ্রীবৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় গণপতি বাপ্পা-র পুজোয় মেতেছে গোটা দেশ। মুম্বই থেকে কলকাতা, দিল্লি থেকে বেঙ্গালুরু- সর্বত্রই গণেশ আরাধনায় মেতেছেন দেশবাসী। গণপতি বাপ্পা মৌরিয়া এই শব্দবন্ধই ধ্বনিত হচ্ছে দেশজুড়ে।

    মহা ধুমধাম করে মুম্বই-সহ মহারাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ আরাধনায় ব্রত হয়েছে আহমেদাবাদ, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে বুধবার সকালে গণেশের আরাধনা করা হয়, উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা। থিমের গণেশ মূর্তি, বিশালকার মণ্ডপ, বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মণ্ডপ।

    গণেশ চতুর্থীর উপলক্ষ্যে প্রার্থনা করতে বিপুল সংখ্যক ভক্ত শ্রী তামিলনাড়ুর কোয়েম্বাটুরের আরুলমিগু মুন্ডি বিনয়নগর মন্দিরে উপস্থিত রয়েছেন। গণেশ চতুর্থী ২০২৫ উপলক্ষে নাগপুরের শ্রী গণেশ মন্দিরে পুজো চলছে। তিরুবনন্তপুরমের গণপতি মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত প্রার্থনা করতে এসেছেন।