গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata আপাতত ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই! 

    আপাতত ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই! 

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এখনই ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই কলকাতা-সহ বঙ্গবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
    কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে বুধবার। কালবৈশাখী ঝড়বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। তার প্রভাব পড়বে তাপমাত্রাতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ওড়িশার উপর ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশে নিম্নচাপ অক্ষরেখা।
    এই জোড়া ফলার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস।