
১লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে ২০২৬ -২০২৭ অর্থবর্ষের বাজেট। ঘটনাচক্রে সেই দিনটি পড়েছে রবিবার। তবে এখনও বিষয়টি চূড়ান্ত করেনি সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
আর্থিক বছরের শুরু থেকে প্রস্তাবিত বাজেট গুলি সঠিক সময়ে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি তারিখ মেনে চলবে। প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির কার্যকাল থেকে এই পরিবর্তন আনা হয়েছিল। আগামী ২৮ জানুয়ারি কেন্দ্রীয় হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে।
এই নিয়ে টানা নবম বার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সপ্তাহান্তে বাজেট পেশ করা সম্পূর্ণ নতুন নয়। ২০২৫ সালের ১লা ফেব্রুয়ারি শনিবার সীতারামন বাজেট পেশ করেন। প্রয়াত অরুণ জেটলি ২০১৫ এবং ২০১৬ সালে শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। ১৯৯৯ সালের পর রবিবার পেশ হতে চলেছে বাজেট।









