
যাদবপুর কেন্দ্রের সোনারপুরের খেয়াদহে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিত সাহা-কে খুনের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷
জানা গিয়েছে মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার পর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় প্রসেনজিত সাহা-কে। ২০১৮ সাল থেকে ‘২৩ সাল পর্যন্ত খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন প্রসেনজিত সাহা ৷ তবে ২০২৩-র পঞ্চায়েত ভোটে টিকিট পাননি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিত। এরপরই দলের সাথে তাঁর দুরত্ব তৈরি হয় ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন বলে স্থানীয় সূত্রে খবর।









