গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মেদিনীপুরে পুলিশ হেফাজতে ছাত্রীদের অত্যাচারে সিট: কোর্ট

    মেদিনীপুরে পুলিশ হেফাজতে ছাত্রীদের অত্যাচারে সিট: কোর্ট

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মেদিনীপুরে পুলিশ হেফাজতে ছাত্রীদের অত্যাচারের ঘটনায় আইজি মুরলিধর শর্মার নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই বাম ছাত্রনেত্রী সুশ্রীতা সোরেন এবং সুচরিতা দাস সহ অন্যদের মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ প্রমাণিত বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পয়লা মার্চের গোলমালের ঘটনার প্রেক্ষিতে মেদিনীপুরে দুটি ছাত্র সংগঠনের প্রতিবাদ সভা থেকে নেত্রীদের তুলে নিয়ে গিয়ে মেদিনীপুর মহিলা থানায় অত্যাচারের অভিযোগে মামলা দায়ের করেন দুই ছাত্রনেত্রী সুচরিতা দাস এবং সূত্রীতা সোরেন। সুশ্রীতা সোরেন সহ ৪ তরুণীকে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে ১৬ ঘণ্টা আটকে রেখে অত্যাচারের অভিযোগে মঙ্গলবার আদালত জানিয়েছেন ডিএসপি যে রিপোর্ট দিয়েছেন সেখানে মিথ্যে রয়েছে। সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে, তথ্য চেপে যাওয়া হয়েছে রিপোর্টে।
    এই মামলা আগামী দিনে হিউম্যান রাইটস কোর্টে বিচার হবে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি পরে বিবেচনা করবে আদালত।