
লাগাতার বাঁধ দিয়ে জল ছাড়ার প্রতিবাদে আসানসোলের মাইথনে ডিভিসি-র দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
ডিভিসি-র জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর লাগাতার আক্রমণ আসানসোলের মাইথনে ডিভিসি-র দফতরের সামনে গণ ডেপুটেশন কর্মসূচি তৃণমূলের। এই পরিস্থিতির মধ্যে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমাল দামোদর ভ্যালি কর্পোরেশন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। তার মধ্যে পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে ২৩ হাজার কিউসেক জল আর মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে ১২ হাজার কিউসেক জল।









