গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বাংলা ভাষা নিয়ে বিক্ষোভ তৃণমূল, এসআইআর নিয়ে বিক্ষোভ ইন্ডিয়ার

    বাংলা ভাষা নিয়ে বিক্ষোভ তৃণমূল, এসআইআর নিয়ে বিক্ষোভ ইন্ডিয়ার

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলার অপমান মানছি না, মানব না-ব্যানার হাতে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এছাড়াও এসআইআর নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ইন্ডিয়া জোটের সদস্যরা।
    মীনতা দেবী নামে এক ভোটারের বয়স কমিশনের ভোটার তালিকায় ১২৪ বছর দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে ইন্ডিয়া জোটের সাংসদরা। মীনতা দেবী প্রতিকৃতি সম্বলিত সাদা টি-শার্ট পরে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সহ অন্যান্যরা। এদিন তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে মুম্বই প্রবাসী বাঙালি সপা সাংসদ জয়া বচ্চনকে।
    দোলা সেন, মালা রায়দের পাশে দাঁড়িয়ে স্লোগান তুলেছেন, জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহীতার সমান। নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, তারা পিছু হটছে না, বিজেপির মনে রাখা উচিত, বাঙালিকে, বাংলাকে অপমান এবং অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার মূল্য চোকাতে হবে।