গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Sports ম্যারাডোনার মৃত্যু রহস্য,‍ আবার শুরু বিচার

    ম্যারাডোনার মৃত্যু রহস্য,‍ আবার শুরু বিচার

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু হয়েছে। এক বছর আগে এক বিচারককে ঘিরে কেলেঙ্কারির পর প্রথম বিচার ভেস্তে গিয়েছিল।

    মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর মৃত্যু হয় তার। অভিযোগ ওঠে চিকিৎসকদের চিকিৎসাজনিত অবহেলার কারণে মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।উল্লেখ্য ২০২০ সালের নভেম্বরে আর্জেন্টাইন লিজেন্ড প্রয়াত হওয়ার পর তার সাত সদস্যের মেডিক্যাল টিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।ম্যারাডোনার সন্তানসহ সাক্ষীদের ঘণ্টার পর ঘণ্টা সাক্ষ্যগ্রহণ করা হয়।আড়াই মাস পর বিচার কার্যক্রম মাঝপথে থমকে যায়।২০২৫ সালের মে মাসে বিচার কার্যক্রম বাতিল হয়। এক বিচারকের বিরুদ্ধে মামলাসংক্রান্ত একটি ডকুমেন্টারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে, যা ছিল নীতির লংঘন। বিচারক জুলিয়েতা মাকিনতাখকে পরে অভিসংশন বা ইমপিচ করা হয়।বলা হচ্ছে,এই নতুন বিচারে ১২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে এবং ম্যারাডোনার মৃত্যুর জন্য তার মেডিক্যাল টিম দায়ী কি না,সেটা খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের তালিকায় আছেন চিকিৎসক, মনোবিদ ও নার্স।

    ম্যারাডোনা হাসপাতাল থেকে ফেরার পর তাদের কাছেই চিকিৎসা নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ প্রমাণ হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।