গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International হাদির খুনিদের ফেরাতে তারেককে আলটিমেটাম 

    হাদির খুনিদের ফেরাতে তারেককে আলটিমেটাম 

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    শরীফ ওসমান বিন হাদির খুনিদের ফেরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের তরফে ৬ দফা দাবিতে বলা হয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে আটক আসামিদের ১৫ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করা হয়েছে।
    ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে ভারতে আটক হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ড প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায়’ গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
    এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ড শেষে আসামিদের আবারও ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সরকারের পদক্ষেপ না থাকায় আমাদের স্তম্ভিত করেছে। শুরুর দিকে আসামিদের ধরা পড়াকে সরকারের সাফল্য মনে করা হলেও, বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে।