
৪ঠা মে-র পর গুলি করে খুনের ভয় দেখাচ্ছে পুলিশ। খড়গপুরের সভা থেকে এভাবেই খড়গপুর থানার আইসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
প্রচারসভা থেকে দিলীপের দাবি, খড়গপুরের আইসি দলের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। বলছে তৃণমূলের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে পুলিশের হুমকি, তৃণমূলের হয়ে কাজ না করলে চার তারিখের পর গুলি করে দেওয়া হবে। ৪ মে বিধানসভা ভোটের ফল। এই ধরনের অভিযোগ, ভোটপরবর্তী হিংসা হুঁশিয়ারির ইঙ্গিত। এই সব হুমকির পাল্টা হুঁশিয়ারিও দিয়ে দিলীপ বলেছেন, কতগুলো গুলি আছে ওর কাছে? গুলি দেখেছে? দাদাগিরি করো না, রাস্তায় ওঠবস করাব। তিনি আরও বলেছেন, তৃণমূলের নেতারা গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে।
এখনো এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করবে।









