গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ইউপিএ-এনডিএ কর্মসংস্থানে তৈরিতে ব্যর্থ : রাহুল  

    ইউপিএ-এনডিএ কর্মসংস্থানে তৈরিতে ব্যর্থ : রাহুল  

    0
    800
    ছবি সৌজন্যে : এক্স
    না ইউপিএ সরকার, না এনডিএ সরকার দেশে যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপরে বিতর্কে অংশ নিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
    রাহুল বলেছেন, দেশে বেকারত্ব ক্রমশই চরম সীমায় পৌঁছেছে। তাঁর বলতে দ্বিধা নেই, দুই সরকারই কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়া মুখ থুবড়ে পড়ছে বলে অভিযোগ করে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী যখন মেক ইন ইন্ডিয়া ঘোষণা করেছিলেন তখন খুশি হয়েছিলেন। দেশ সব ক্ষেত্রে আত্মনির্ভর হবে জেনে ভালো লেগেছিল। কিন্তু সেই মেক ইন ইন্ডিয়া আজ মুখ থুবড়ে পড়েছে। উৎপাদন শিল্পে এতটাই মন্দা এসেছে যে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে নিচে পৌঁছে গিয়েছে।
    নিজের মোবাইল ফোন তুলে ধরে লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, সবাই বলছে, এই ফোন ভারতের মাটিতে তৈরি হয়েছে। কিন্তু বাস্তব হল, এই ফোনের সব যন্ত্রাংশ এসেছে চিন থেকে। এখানে শুধু যন্ত্রাংশ জোড়া হয়েছে।