গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইয়েমেনের বন্দরে আমেরিকার বিমানহানা, নিহত ৩৮

    ইয়েমেনের বন্দরে আমেরিকার বিমানহানা, নিহত ৩৮

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    ইয়েমেনের তেলের বন্দর রাস ইশায় আমেরিকার যুদ্ধবিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে ওই এলাকার নিয়ন্ত্রক হুথি বিদ্রোহীরা। হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
    পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, হুথি বিদ্রোহীদের জ্বালানির উৎসবে আঘাত হানার উদ্দেশ্যেই এই অভিযান। উল্লেখ্য, গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ২০২৩ সালের নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির ওপর।
    আমেরিকা ও ইউরোপের পাশাপাশি আক্রান্ত হয়েছে কয়েকটি ভারতীয় বাণিজ্যিক জাহাজও। পাশাপাশি, ইজরায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলেছে তারা।