গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভারতীয় কনে খুন, অভিযুক্ত ব্রিটেনের পাঞ্জাবি বৃদ্ধ

    ভারতীয় কনে খুন, অভিযুক্ত ব্রিটেনের পাঞ্জাবি বৃদ্ধ

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    দুই অনাবাসী বৃদ্ধ ও বৃদ্ধার বিয়ের আগেই লুধিয়ানার শহরতলির এক গ্রামের নালায় দগ্ধ দেহ উদ্ধার হয়েছে মহিলার। জীবনের শেষে এসে দু’জনের মধ্যে প্রেম জেগেছিল।
    তাই দেশের বাড়িতে ফিরে বিয়ে করার সাধ নিয়ে কিছুদিন আগেই তিনি লুধিয়ানায় ফিরেছিলেন। কিন্তু, যাঁকে মনে মনে স্বামীর আসনে বসাতে চেয়েছিলেন, সেই ব্রিটেন প্রবাসী ৭৫ বছরের মানুষটিই ভাড়াটে খুনি দিয়ে তাঁকে খুন করিয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে।রূপিন্দর কৌর নামে ওই মহিলাকে লুধিয়ানা থেকে মাত্র ১৫ কিমি দূরের কিলা রায়পুর গ্রামের একটি নালা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ যে বাড়িটিতে এসে রূপিন্দর উঠেছিলেন, সেই লোকটিই তাঁকে খুন করে কয়লা দিয়ে জ্বালিয়ে দেহ ফেলে দিয়েছে। অভিযুক্তের নাম সুখজিৎ সিং ওরফে সোনু। তিনি লুধিয়ানা জেলা আদালতে টাইপিস্টের কাজ করেন।
    পুলিশ সোনু এবং ব্রিটেন প্রবাসী চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে খুনে মামলা দায়ের করেছে। সোনুকে হেফাজতে নেওয়া হলেও চরণজিতের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।