গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ডিসেম্বরের মধ্যে রাশিয়ার তেলে ‘না’ ভারতের : ট্রাম্প

    ডিসেম্বরের মধ্যে রাশিয়ার তেলে ‘না’ ভারতের : ট্রাম্প

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। ফের একবার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভারত ধীরে ধীরে কিন্তু উল্লেখযোগ্য হারে তেল কেনা কমিয়ে দেবে। শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যে তা শূন্যের কোঠায় নেমে যাবে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্পের কথায়, ভারত তাঁকে আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে তারা আর তেল কিনবে না। তবে এটা একটা প্রক্রিয়া। হঠাৎ করে বন্ধ করা যায় না।
    কিন্তু বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন শূন্যে নামিয়ে আনবে।সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারত দারুণ সহযোগিতা করছে।