গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National যান্ত্রিক ত্রুটি, দিল্লি ফিরল পাটনাগামী বিমান

    যান্ত্রিক ত্রুটি, দিল্লি ফিরল পাটনাগামী বিমান

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাটনাগামী স্পাইসজেটের একটি বিমান। জানা গিয়েছে, ওড়ার পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
    তারপরই উড়ানটি দিল্লিতে ফিরে যায়। তবে ঘটনায় বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৪১মিনিট নাগাদ দিল্লি থেকে বিমানটি পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সামান্য কাঁপতেও থাকে উড়ানটি। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
    নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারপরই বিমানের সমস্ত যাত্রী এবং ক্রু-দের নামিয়ে দেওয়া হয়।