গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভিসাতেও বিতাড়ণ, ভারতীয়দের হুঁশিয়ারি আমেরিকার

    ভিসাতেও বিতাড়ণ, ভারতীয়দের হুঁশিয়ারি আমেরিকার

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    এবার বৈধ ভিসা রয়েছে এমন ভারতীয়দেরও ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বলা হয়েছে, ভিসা পেয়ে গেলেও, যে বা যাঁরা আমেরিকার আইন, অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। 
    ভারতে আমেরিকার দূতাবাসের তরফে এই ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, আমেরিকার ভিসা দিয়ে দেওয়ার অর্থ মূল্যয়ন বন্ধ হয়ে যাওয়া নয়। ভিসা পেয়ে যাওয়ার পর কী করছেন, আমেরিকার আইন মেনে চলছেন কিনা, অভিবাসন বিধি অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কিনা, তার উপর নজদারি চালানো হয়।
    যদি না হয়, সেক্ষেত্রে ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। ভারতে আমেরিকার দূতাবাসের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে।