গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সাহারার সম্পত্তি বিক্রির টাকা পকেটে! ইডির জালে ২ 

    সাহারার সম্পত্তি বিক্রির টাকা পকেটে! ইডির জালে ২ 

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    সাহারা গোষ্ঠীর সম্পত্তি বিক্রির টাকা তছরুপের অভিযোগে সল্টলেক থেকে দু’জনকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, অভিযুক্তরা হলেন জিতেন্দ্র প্রসাদ ভার্মা, অনিল আব্রাহাম। অনিল সাহারার পুরনো ম্যানেজার ছিলেন বলে জানা গিয়েছে। আমানতকারীদের টাকা নিজেদের পকেটে পুরে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
    সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ফেরানো হচ্ছে। এই সম্পত্তি বিক্রির কিছু টাকাই ব্যাঙ্কের মাধ্যমে সেবি অ্যাকাউন্টে জমা পড়ছে। বাকি টাকা নগদে ডিল করে নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ। এই অভিযোগে পৃথকভাবে মামলা রুজু করে ইডি। দুই অভিযুক্তকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।
    ২০১১ সালে সেবি নির্দেশ দিয়েছিল, সাহারা গ্রুপের দুটি কোম্পানি, সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড-কে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। ওই দুই সংস্থাই নিয়ম ভেঙে তহবিল সংগ্রহ করেছিল বলে অভিযোগ ওঠে।