গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports বার্সেলোনার পক্ষে রায়, আপিলের পথে ওসাসুনা

    বার্সেলোনার পক্ষে রায়, আপিলের পথে ওসাসুনা

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্প্যানিশ লা লিগার ক্লাব ওসাসুনা বার্সেলোনার বিরুদ্ধে অযোগ্য ফুটবলার মাঠে নামানোর অভিযোগ করেছিল, তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। উল্লেখ্য,২৭ মার্চ, আন্তর্জাতিক বিরতির পরপরই অনুষ্ঠিত ম্যাচে ওসাসুনার মুখোমুখি হয় বার্সেলোনা। সেই ম্যাচে অংশ নেন বার্সার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস,যিনি হাঁটুর চোটের কারণে জাতীয় দল স্পেনের হয়ে খেলতে পারেননি।

    ফিফার নিয়ম অনুসারে,যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে প্রত্যাহার করা হয়,তাহলে আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার পর পরবর্তী পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারেন না,যদি না সংশ্লিষ্ট ফেডারেশন থেকে বিশেষ অনুমতি দেওয়া হয়। স্পেনের শেষ ম্যাচ ছিল ২৩ মার্চ, আর মার্তিনেস মাঠে নামেন ২৭ মার্চ ওসাসুনার বিপক্ষে,যা পাঁচ দিনের মধ্যে পড়ে।এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলে ওসাসুনা, যারা ওই ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হারে।

    তবে বার্সেলোনা দাবি করে,পাঁচ দিনের নিয়ম কেবল তখনই প্রযোজ্য হয়, যখন কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানায় অথবা খেলোয়াড় নিজে খেলতে না চায়। তাদের মতে, মার্তিনেস সঠিক প্রক্রিয়ায় চোটের কারণে দল থেকে প্রত্যাহার হয়েছিলেন।তবে এখানেই থেমে নেই ওসাসুনা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে আবেদন করবে।