গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports নিষেধাজ্ঞা এড়াতে পারবেন ভিনিসিয়ুস, আশা

    নিষেধাজ্ঞা এড়াতে পারবেন ভিনিসিয়ুস, আশা

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স

    ভিনিসিউস জুনিয়ারের বিরুদ্ধে দেওয়া সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী যে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে সক্ষম হবেন।

    এর আগে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। এতে দু’ ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ভিনির।তবে আনচেলত্তির আশা নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া হবে ব্রাজিলীয় তারকা ভিনিসিউসকে।তাঁর কথায় লাল কার্ডের ফাউল ছিলো না এটা,হলুদ কার্ডের ফাউল ছিলো।এজন্য তাঁরা আশাবাদী যে ভিনিসিউস নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না। এর মধ্যে রিয়াল মাদ্রিদ ,কোপা দেল রে’র ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে। আনচেলত্তি জানিয়েছেন,ভিনিসিয়ুস দলের সঙ্গে সফর করবেন।রিয়াল মাদ্রিদের কোচ আরো জানিয়েছেন,নিষেধাজ্ঞার শিকার হওয়ার সম্ভাবনা থাকলেও ভিনিসিউসের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তাকে আগামী ম্যাচের জন্য তৈরি করতে চান। কেবল দু’ জন সামনের ম্যাচের জন্য যাবে না,গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।

    আনচেলত্তি বলেছেন, ভিনিসিয়ুসের অবস্থানটা খুব কঠিন। তাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়। অপমানসহ নানা ঘটনার মধ্যে দিয়ে সে যায়, যা সহজ নয়। তবে সে এখনো উন্নতি করতে চেষ্টা করছে। রিয়ালকে সামনে তাকাতে হবে।