
কয়েকদিন আগেই যেখানে নিজের নামের সঙ্গে অমিতাভ জুড়ে দেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।
এবার নিজেই নিজের পরিচয় দিয়েছেন জয়া অমিতাভ বচ্চন। যা শুনে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি একাই নন, গোটা কক্ষই ভরে ওঠে হাসিতে। হাসতে থাকেন খোদ জয়াও।২৯ জুলাই রাজ্যসভার চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ জয়া বচ্চনের নাম বলার সময় বলে ওঠেন, অমিতাভ জয়া বচ্চন। সঙ্গে সঙ্গে ক্ষোভপ্রকাশ করেন জয়া। বলেন, স্যার, শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।পরে বলেন, এটা এখন নতুন ব্যাপার। মহিলাদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করা। যেন তাঁদের কোনও আলাদা অস্তিত্ব নেই বা নিজেদের কোনও অর্জন নেই। কিন্তু সেই জয়াই শুক্রবার নিজেই নিজের নাম জুড়লেন অমিতাভের সঙ্গে। তিনি একাই নন, গোটা কক্ষই ভরে ওঠে হাসিতে। হাসতে থাকেন খোদ জয়াও।









