গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত : রাজনাথ

    দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত : রাজনাথ

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    সেনাকে প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বার্তা, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশের সেনাকে সবরকম চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। তা সে স্বল্প মেয়াদের হোক বা টানা ৫ বছর ধরে চলা যুদ্ধ।

    বুধবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধ ভীষণ আকস্মিকভাবে শুরু হয়। ফলে কবে যুদ্ধ শুরু হবে এবং তা কতদিন ধরে চলবে তা কেউ আগাম বলতে পারে না। যুদ্ধ দু’মাস, চার মাস, এক বছর, এমনকি ৫ বছর পর্যন্ত চলতে পারে। ফলে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সেনাদের প্রস্তুত থাকা উচিত।

    তবে এই ধরনের পরিস্থিতিতে ভারতের নীতি স্পষ্ট করে রাজনাথ সিং বলেছেন, ভারত কখনও কারও জমি দখল করতে চায় না। কিন্তু কেউ যদি ভারতের ওপর আক্রমণ করে সেক্ষেত্রে ছেড়ে কথা বলার পাত্র নয় ভারত, বার্তা প্রতিরক্ষামন্ত্রীর।