গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk স্ত্রীকে কুপিয়ে খুন, গাড়িতে দেহ, গ্রেফতার স্বামী

    স্ত্রীকে কুপিয়ে খুন, গাড়িতে দেহ, গ্রেফতার স্বামী

    0
    155
    Wife beaten to death body in car husband arrested
    Wife beaten to death body in car husband arrested
    স্ত্রীকে খুন করে দেহ নিজের গাড়িতে চাপিয়ে পরিত্যক্ত এলাকায় রেখে আসার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হাড়হিম করা এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়।
    যদিও রাস্তা দিয়ে দৌড়নোর সময় পুলিশের হাতে আটক হন অভিযুক্ত স্বামী। জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গৌতমের বাড়ি রঘুবীর নগর এলাকায়। গত মার্চ মাসে ময়না নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েতে আপত্তি ছিল গৌতমের পরিবারের। তাই শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি ময়নার। বাপের বাড়িতেই থাকতেন তিনি। মাঝেমধ্যে দু’জনে দেখা করতেন। রবিবার নিজের গাড়ি নিয়ে ময়নার সঙ্গে দেখা করতে রাজৌরি গার্ডেনের তিতাপুরে আসেন গৌতম। সেখানেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অশান্তির মাঝেই গৌতম আচমকা ছুরি বার করে কোপাতে শুরু করেন ময়নাকে। মৃত্যু নিশ্চিত হলে কিছু দূরে পরিত্যক্ত জায়গায় দেহ রেখে পালানোর চেষ্টা করেন। জামায় রক্তের দাগ লাগায়, জামা খুলে ফেলে দেন। তবে পালানোর সময়ই গৌতম ধরা পড়ে যান পুলিশের হাতে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ রাজৌরি গার্ডেন এলাকায় তল্লাশি অভিযান চালায়। উদ্ধার হয় গাড়িটি। গাড়ির মধ্যে মেলে মহিলার দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।