
প্রিন্স, ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের সুপার ষ্টার শাকিব খান,এটা পুরোনো খবর। এদিকে শাকিবের বিপরীতে কে থাকছেন,ঢাকা ও কলকাতার বেশ কয়েকজন অভিনেত্রীর নাম সামনে আসছে।শাকিবের নায়িকার তালিকায় রুক্মিণী মৈত্র ও ইধিকা পালের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্ত করা হতে পারে। তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি।সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের আবু হায়াত মাহমুদ। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এতে ঢাকার একজন নায়িকাকেও নেওয়া হবে।সব ঠিক থাকলে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকার বাইরে কলকাতা, মুম্বাইসহ বিভিন্ন শহরে শুটিং হবে।জানা গেছে,সিনেমার চিত্রগ্রাহকের দায়িত্বে থাকছেন অ্যানিম্যাল সিনেমার চিত্রগ্রাহক অমিত রায়। এর বাইরে,সরকার, ডানকি, ধোকা, ফিদা’সহ একাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অমিত।এর মধ্যে খবর ভারতে এসে ছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালক আগে জানিয়েছিলেন, সিনেমাটির গল্প অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে ,প্রিন্স–এর কাহিনি।
পরিচালক জানিয়েছেন, সিনেমার গল্পে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র। এর মধ্যে একজনকে নতুনদের মধ্য থেকে নেওয়া হবে। বাকি দুজনের একজন নাটকের অভিনেত্রী ও একজন সিনেমার নায়িকা রয়েছেন এই তালিকায়। তাঁদের নাম আপাতত বলতে চান না পরিচালক আবু হায়াত মাহমুদ।









