গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তন, শর্টকাট শাহ-র

    ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তন, শর্টকাট শাহ-র

    0
    12
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে। হাজরার সভায় বাংলা জয়ের শর্টকাট দেখালেন অমিত শাহ।
    তাঁর দাবি ভবানীপুর জয়েই সারা বাংলার রাজনৈতিক পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। এটাই শর্টকাট পদ্ধতি দাবি করে তিনি আরও বলেছেন মানুষ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিদায় জানিয়ে দিয়েছে। বিজেপি এবার ১৭০-র বেশি আসন জিতবে। তাঁর কথায় একটা একটা করে আসন জিতে ১৭০-এ পৌঁছবে বিজেপি। তবেই পরিবর্তন আসবে।
    তিনি আরও বলেছেন ভোটের সময় প্রায় ১৫ দিন পশ্চিমবঙ্গেই থাকবেন, বিভিন্ন জায়গায় প্রচার চালাবেন। তাঁর কথায় এই সময় মানুষের সঙ্গে আরও বেশি করে যোগাযোগের সুযোগ মিলবে।