
বুধবার সাতসকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার-কে কেন্দ্রে করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় পঞ্চায়েতের কুমার শা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ৩২-র সুরজিৎ কুন্ডু। ক্যানিং থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, চরম অশান্তির জেরে আত্মহত্যা করতে পারে, নিঃসঙ্গে প্রতিনিয়ত মনোমালিন্যও ঘটত। বাড়ির মধ্য থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সমস্ত দিক খতিয়ে দেখি পুলিশ তদন্ত শুরু করেছে।
জিজ্ঞাসা করা হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী এবং পরিবারের লোকজনদের।






