
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে শিক্ষা তিনি দিতে পারবেন না। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
তিনি বলেছেন, তাঁর বুঝতে অসুবিধা হয় যে রাহুল গান্ধী আদতে কোন জগতে বসবাস করেন ? কোন আদর্শ তার কর্মকাণ্ডকে চালিত করে? কংগ্রেসের সিনিয়র সদস্যদের তাকে বোঝানো উচিত যে সংসদ এভাবে চলতে পারে না। এখানে শিশুদের মতো আচরণ করবেন না।
ভারতবর্ষ দেশ বিশাল, এবং নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিজিজুর মন্তব্য, নিরাপত্তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং কারো মর্যাদা ক্ষুণ্ন করা ঠিক নয়।








