গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Video News কালীঘাটে কেলেঙ্কারি, ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দুর

    কালীঘাটে কেলেঙ্কারি, ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দুর

    0
    132

    পুজো উদ্বোধনে মাথায় হিজাব পরার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার কালীঘাট মন্দিরে পুরোহিতের দেওয়া দেবী দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ গ্রহণ করার পর সেটি ফের দেবীর দিকে ছুড়ে মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে ফের সরব হয়েছেন তিনি। নবমীর সন্ধেয় কালীঘাট মন্দিরে আরতিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁসর বাজিয়ে দেবীবন্দনায় অংশ নিয়েছিলেন। সেখানকার ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন পুরোহিতের দেওয়া চরণামৃত বা প্রসাদ মুখে তোলার পর সেটি কিভাবে আবার দেবীর দিকে ছুঁড়তে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি ৩০ শতাংশ ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই এমনটা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতি-নীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এসেছে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।