গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk আন্দোলনের সঙ্গেই কলকাতাজুড়ে ক্লিনিকে পরিষেবা

    আন্দোলনের সঙ্গেই কলকাতাজুড়ে ক্লিনিকে পরিষেবা

    0
    146
    ANDOLANER SONGE E KOLKATA JURE CLINIC A PORISEBA
    ANDOLANER SONGE E KOLKATA JURE CLINIC A PORISEBA

    কুমোরটুলি, অ্যাকাডেমি, ধর্মতলা, রবীন্দ্রসদন, জোকা কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবার অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

    চিকিৎসক খুনে ধর্ষণের প্রতিবাদের মধ্যেই ক্লিনিক খুলে বিনামূল্যে রোগীদের পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শুধু আর জি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাই নন, এনআরএস, এসএসকেএম, যাদবপুরের কেপিসি এমনকি জোকা ইএসআই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ক্যাম্প খুলে রোগী পরিষেবা দিচ্ছেন। এছাড়াও হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা চলছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অক্যাম্প খুলে কার্যত কলকাতা জুড়েই পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। ক্যাম্পে গাইনি, স্কিন, সার্জারি কার্যত সব ডিপার্টমেন্টের জুনিয়র চিকিৎসকরাই এই পরিষেবায় যুক্ত হয়েছেন। রোগীদের যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে তাতে আর জি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই। রোজ ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। ক্যাম্প থেকেই দেওয়া হচ্ছে ওষুধও।